08/09/2026 : 4:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পূর্ব বর্ধমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী পুলিশ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১ জুন ২০২৩:


পূর্ব বর্ধমানে থানার ব্যারাকে নিজের ঘরের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন সাব ইন্সপেক্টরের নাম পুষ্পেন ঘোষ(৪৬)। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানায়। পুলিশ সূত্রে জানতে পারা গেছে, বুধবার সন্ধ্যায় ডিউটি সেরে থানার ব্যারাকে চলে যান পুস্পেন বাবু। এরপর বৃহস্পতিবার সকালে তিনি কাজে যোগ না দেওয়ায় তার সহকর্মীরা তাঁকে ডাকতে গেলে দেখতে পায় পুষ্পেন ঘোষ ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলছে।

জানা যায়, এস আই পুষ্পেন ঘোষের পরিবার বর্ধমানে থাকেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, ‘ খুবই মর্মান্তিক ঘটনা। কি কারণে কর্তব্যরত একজন এস আই আত্মঘাতী হলেন সেই বিষয়ে তদন্ত করে দেখা হবে। জেলা পুলিশ তাঁর পরিবারের পাশে আছে।’

 

Related posts

জলবন্দি পোস্ট অফিস, সমস্যায় গ্রাহকেরা

ezeropoint +91 7797331771

শতবর্ষে রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম 

ezeropoint +91 7797331771

১৮ বছর আগে বিয়ে, মেমারিতে ত্রিকোন প্রেমের সম্পর্কের জেরে মৃত্যু হলো গৃহবধূর

ezeropoint +91 7797331771

মতামত দিন