08/09/2026 : 6:49 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আহত হনুমান উদ্ধার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৯ নভেম্বর ২০২৩:


পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ব্লকের কুমোরপাড়া এলাকায় বেশ কয়েকদিন ধরে একটি আহত, অসুস্থ হনুমান রাস্তার ধারে দেখতে পাওয়া যায়। প্রতিদিন রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে দেখেও, এড়িয়ে যান পথচারীরা শুধুমাত্র অবলা জীব বলে। কিন্তু নজর এড়ায়নি বিশিষ্ট সমাজসেবী সন্দীপন সরকারের।

সঙ্গে সঙ্গে তিনি বনদপ্তরের আধিকারিককে উদ্ধারের জন্য খবর দিলে, বনদপ্তরের কর্মীরা এসে তৎপরতার সাথে হনুমানটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। জানা যায় হনুমানটির মুখের চামড়া সহ শরীরের বেশ কিছু অংশ পোড়া অবস্থায় রয়েছে।

 

Related posts

মেমারিতে বিধবার ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা প্রতিবেশী নাবালকের

ezeropoint +91 7797331771

এখন থেকে দেড় মাস রাতে বন্ধ থাকবে সাঁতরাগাছি ব্রিজ! জেনে নিন বিকল্প রুট

ezeropoint +91 7797331771

মেমারিতে স্বামীর হাতে স্ত্রী খুন

ezeropoint +91 7797331771

মতামত দিন