21/04/2026 : 10:07 PM
আমার বাংলা

সাত সকালে বিপত্তি! বিধ্বংসী আগুন লাগল কালনায়

জিরো পয়েন্ট নিউজ–কালনা,১৮ মে ২০২৪ :


সাত সকালে বিপত্তি! বিধ্বংসী আগুন লাগল কালনা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ছোট দেউরি পাড়ার একটি বাড়িতে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন কাজ করছে। খবর দেওয়া হয়েছে আরও একটি ইঞ্জিনকে। আগুন নেভানোর কাজ চলছে। হতাহতের কোনও খবর নেই। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান।

জানা যায়,  ওই বাড়িটিতে একটি জুতোর গোডাউন রয়েছে একই সাথে বাড়ির ছাদের উপরে রয়েছে মোবাইলের টাওয়ার। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই ঘটনা। ঘটনা জেরে প্রচন্ড ধোঁয়ায় ওই বাড়িতে আটাকে পরে বাড়ির মালিক। স্থানীয় বাসিন্দা এবং দমকলের প্রচেষ্টায় ওই মালিককে প্রায় দু’ঘণ্টা পর উদ্ধার করা হয়। এদিন শনিবার সকাল থেকেই দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।আর এই ঘটনার পরেই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। এখনো আগুন নিয়ন্ত্রনে আসিনি। আরো দুটি জায়গা থেকে আসছে দমকলের দুটি ইঞ্জিন।

পুলিশসূত্রে জানা যায় জুতোর ব্যবসায়ী আব্দুল কাদের মিঁঞার বাড়িতে। বাড়িতেই জুতোর গোডাউন থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগতে দেখে তিনতলা থেকে নেমে আসেন আব্দুলবাবুর স্ত্রী ও মেয়ে।  তবে আটকে পড়েন বাড়ির মালিক। স্থানীয় ও দমকল কর্মীরা বহুতলের জানলা কেটে উদ্ধার করে আব্দুল কাদের মিঁঞাকে। পাশের পুকুর থেকে জল নিয়ে আগুন নোভানোর কাজ চলছে।

Related posts

মেমারিতে একাধিক ব্রিজের দৈনদশা

E Zero Point

লাগামহীন বিদ্যুৎ বিলের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির ডেপুটেশন মেমারিতে

E Zero Point

কিষান মোর্চার ডাকে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ

E Zero Point

মতামত দিন