25/07/2026 : 4:34 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ওষুধ কিনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মেমারির এক ব্যক্তির

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২০ জুলাই, ২০২৫:


মেমারির নবপল্লী মোড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম সুতনু বিষয়ী। বাড়ি পুরাতন পোষ্ট অফিস পাড়া। পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাত আনুমানিক ১১ টা থেকে ১১-৩০ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভা এলাকার নবপল্লী মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায় মোটরসাইকেল আরোহী মেমারি বামুনপাড়া মোড়ের দিক থেকে তাঁর বাড়ি ফিরছিলো। নবপল্লী মোড়ের কাছে পুরাতন পোস্ট অফিস পাড়ার দিকে যাওয়ার সময় হাসপাতাল মোড়ের দিক থেকে আসা একটি দ্রুতগতি সম্পন্ন বোলেরো পিকআপ ভ্যানের ধাক্কায় পিছনে লেগে রাস্তায় ছিটকে পরে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্ত্যবরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষনা করে

। পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে মেমারি থানায় নিয়ে আসে। আজ রবিবার সকালে ময়না তদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হবে বলে জানা যায় পুলিশ সূত্রে। পরিবার সূত্রে জানা যায় রাতে ওষুধ কিনে বাড়ি ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির গলসীতে

E Zero Point

স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শীত বস্ত্র বিতরণ

E Zero Point

প্রয়াস সেবাঙ্কুর সংস্থা দ্বারা কালনায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

E Zero Point

মতামত দিন