07/09/2026 : 6:54 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

চোলাই মদ ও মদ তৈরির উপকরণ নষ্ট করা হলো বড় পলাশনে

জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, ২০ অগাস্ট, ২০২৫:


মেমারি থানার পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযান চালিয়ে মদ তৈরির উপকরণ নষ্ট করল বুধবার সকালে। মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু’নম্বর ব্লকের বড় পলাশন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মন্ডল গ্রামে চোলাই মদ তৈরির উপকরণ ও চোলাই মদ নষ্ট করা হলো পুলিশের পক্ষ থেকে। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায় প্রায় ৪২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং প্রায় ৮০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়েছে। সূত্রে জানা যায় পরবর্তী পর্যায়ে এই অভিযান আরও চলবে। এলাকার সাধারণ মানুষ পুলিশ প্রশাসনে এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বানি শংকর সিংহ মহাপাত্র, মেমারি আবগারি দপ্তরের আধিকারিক মোজাম্মেল হক।

Related posts

মেমারিতে বালি বোঝাই ট্রাক্টরের দৌরাত্ম্যঃ কড়া পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি বিডিওর

ezeropoint +91 7797331771

বিভিন্ন জেলায় প্রায় ৫ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়েছে এন ডি আর এফ

ezeropoint +91 7797331771

১০০ দিনের বকেয়া মজুরি না পাওয়ায় নিমোর দিনমজুরদের মেমারি জিটি রোড অবরোধ

ezeropoint +91 7797331771

মতামত দিন