জিরো পয়েন্ট নিউজ মেমারি, মৃত্যুঞ্জয় যশ, ৫ ফেব্রুয়ারী ২০২৬:
বৃহস্পতিবার দুপুরে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি অধীনে ঝিকরা কামারশাল, স্টোর সংলগ্ন এলাকায় টাকার ব্যাগ ছিনতাই হয় এক চাষী ভাইয়ের। জানা যায় সাতগেছিয়ার একটি রাষ্ট্রত্ত্ব ব্যাংকে শাখা থেকে ওই চাষী টাকা নিয়ে বাড়ি আসার পথে মন্তেশ্বর মেমারি রোডে এই ঘটনাটি ঘটে।
চাষীর নাম সোমেশ্বর পাল ও মানিক চ্যাটার্জী দুইজন মিলে সাতগেছিয়া থেকে মোটরসাইকেলে করে মন্তেশ্বর থানার অধীনে মধ্যমগ্রাম অর্থাৎ মাঝের গ্রামে বাড়ি আসছিলেন।
আসার পথে ঝিকরা স্টোর সংলগ্ন কামার সালে কাজ মিটিয়ে মোটরসাইকেলে চাপার সময় অপর দিক অর্থাৎ মন্তেস্বরে দিক থেকে একটি মোটর সাইকেলে দুই আরোহী টাকার মালিক সোমেশ্বর পালকে টেনে হিজরে নিয়ে ফেলে দেয় এবং টাকার ব্যাগ দ্রুতগতিতে নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। সোমেশ্বর পালের হাতে টাকা ব্যাগটা ছিল বলে জানা যায় এবং তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।
মানিক চাটার্জী বাইকে কামার সালে চাপার সময় সোমেশ্বর পালের হাত থেকে ব্যাংক থেকে তোলা ১ লক্ষ ৭৮ হাজার টাকা ও দুইজনেরই ব্যাংকের পাস বই এবং চেক বই ছিল ওই ব্যাগের মধ্যে ছিল বলে জানালেন।
, পুরো টাকা ৫০০ টাকার নোট ছিল বলে জানা যায়।
খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। এই ঘটনাটি মেমারি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের খোঁজে জোর তার তল্লাশি করছেন মেমারি থানার পুলিশ।




