30/08/2026 : 1:36 PM
অন্যান্য

করোনা মুক্ত জেলা হল পূর্ব বর্ধমানঃ খণ্ডঘোষের বাদুলিয়ার কাকা-ভাইঝি সুস্থ হলেন

বিশেষ প্রতিনিধি, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার মানুষের জন্য স্বস্তির খবর। পূর্ব বর্ধমানের দুই করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। সংবাদসূত্রে জানা যায় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বাদুলিয়া গ্রামের একই পরিবারের কাকা ও ভাইঝির করোনা রিপোর্ট পজিটিভ আসার পর দুর্গাপুরের সনাকা কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন পূর্ব বর্ধমান জেলার প্রথম দুই করোনা আক্রান্ত রুগী। আজ সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছুটি দেওয়া হল কাকা-ভাইঝিকে।

পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানান, এটা ভাল খবর যে দ্বিতীয় পরীক্ষায় দু’জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। দুর্গাপুরের সনাকা কোভিড হাসপাতালে আসানসোলের আরও একজনকে ভর্তি রাখা হয়েছিল, তাকেও আজ ছুটি দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই গোটা জেলায় এখন আর কোন পজিটিভ কেস নেই। হাসপাতাল থেকে মুক্ত হলেও তারা থাকবেন হোম কোয়রাণ্টিনে। কারও সঙ্গে তাঁদের মেলামেশা চলবে না। এখনই ওই গ্রামের  কনটেইনমেন্ট জোন উঠছে না। করোনার গাইডলাইন অনুযায়ী প্রত্যেকের নির্দিষ্ট দিনের পর এবং সুস্থ হওয়ার পরই কনটেইনমেণ্ট জোন তোলা হবে।

Related posts

আউশগ্রাম বিধায়কের উপস্থিতিতে খাদ্য সামগ্রী দান

E Zero Point

রাজ্যে নিম্নচাপের জেরে ১৬ মে সন্ধ্যার মধ্যে ঘূর্ণি ঝড় ধেয়ে আসতে পারে

E Zero Point

২১ শে জুলাই শহীদ দিবস কে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির মেমারি ১ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের

E Zero Point

মতামত দিন