07/09/2026 : 9:43 AM
আমার বাংলাকলকাতা

রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে নিরন্তর কাজ করে চলেছে সেনাবাহিনী

সংবাদসংস্থা, কলকাতাঃ ঝড়ে উপড়ে রাস্তায় পড়ে থাকা অগুন্তি গাছ কেটে, বিদ্যুতের খুঁটি সরিয়ে রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার কাজ আজ চতুর্থ দিনেও অব্যাহত রেখেছে সেনাবাহিনী । গত শনিবার থেকে, নিরন্তর ভাবে  কাজ করে চলেছেন সেনা জওয়ানরা। এন ডি আর এফ, এস ডি আর এফ, কলকাতা পুরসভার কর্মী বাহিনী সহ অন্যান্য বিপর্যয় মোকাবিলাকারী দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে এই কাজ। সেনা সূত্রে জানানো হয়েছে সেনাকর্মীরা আজ  বেহালা, বিধান নগর, রাসবিহারী, কাঁকুলিয়া রোড, গড়িয়াহাট রোড, সাদার্ন এভিনিউ, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবারে কাজ করছে।


উল্লেখ করা যেতে পারে ঘূর্ণি ঝড় আমফানের প্রবল তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায় জনজীবন স্বাভাবিক করতে সেনাবাহিনীর সাহায্য চায় রাজ্য সরকার। তারই জেরে প্রতি কলামে পঁয়ত্রিশ জন জওয়ান সমেত পাঁচ কলাম সেনা রাজ্যে নিরন্তর কাজ করে চলেছে। অধিকাংশ এলাকার গাছপালা পরিস্কার করা গেলেও এখনো বেশ কিছু জায়গায় কাজ চলছে। শক্তিশালী পে লোডার, নানা ধরণের হাত করাত, বৈদ্যুতিক করাত, তার কাটার যন্ত্র, নানা ধরণের কাটারি সহ আরও বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

Related posts

বর্ধমানে আত্মহত্যার অনুমতি চাইছে চাষী

ezeropoint +91 7797331771

বড়শুল কিশোর সংঘের সুবর্ণ জয়ন্তীতে কম্পিটিটিভ এক্সাম বুক লাইব্রেরীর উদ্বোধন

ezeropoint +91 7797331771

মেমারি থানার বড় সাফল্যঃ ব্যাটারী চোরাই চক্রের আরও একজন গ্রেপ্তার উত্তর ২৪ পরগনা

ezeropoint +91 7797331771

মতামত দিন