08/09/2026 : 6:50 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি সৎসঙ্গ মন্দির কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান

নূর আহামেদ, মেমারিঃ করোনা ও আমফানের জোড়া আক্রমণে পশ্চিমবঙ্গ বিপর্যস্ত। রাজ্যে এই অসময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিলেন শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ভক্তগণ। মেমারি শহরের বামুনপাড়া স্থিত সৎসঙ্গ মন্দির কমিটির পক্ষ থেকে গত ২২ জুন ৩৫ হাজার টাকার একটি চেক মেমারি-১ সমষ্টি উন্নয়ণ আধিকারিক বিপুল কুমার মন্ডলের হাতে তুলে দেওয়া হল।

অসুস্থতার কারণে মেমারি সৎসঙ্গ মন্দির কমিটির সম্পাদক ও সমাজসেবী নিখিল কুমার কর উপস্থিত থাকতে পারেননি কিন্তু তার পুত্র সুব্রত কর ও মন্দির কমিটির অন্যান্য সদস্য ও ভক্তগণ এই কার্যে উপস্থিত ছিলেন।

ফটোঃ নূর আহামেদ ও আদিত্য শাহীন দীপতনু

Related posts

দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের সম্প্রীতি উৎসব

ezeropoint +91 7797331771

ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ মেমারিতে

ezeropoint +91 7797331771

অবৈধভাবে ওভারলোড লরি চলাচল বন্ধ করার দাবী

ezeropoint +91 7797331771

মতামত দিন