07/09/2026 : 1:37 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

অবৈধভাবে ওভারলোড লরি চলাচল বন্ধ করার দাবী

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, মুর্শিদাবাদ, ১৬ জানুয়ারি ২০২২:


মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিধায়ক পরিষেবা কেন্দ্র বড়ঞা থানার আফ্রিকা হিমঘরের মোড় এলাকায় রবিবার লরি মালিকেরা ওভারলোড লরি বন্ধ করবার দাবি নিয়ে বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার সঙ্গে দেখা করলেন। বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার সঙ্গে দেখা করতে এসে এদিন লরি মালিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন জায়গায় অবৈধভাবে ওভারলোড লরি চলছে বন্ধ করবার জন্যই তারা বিধায়কের সঙ্গে দেখা করতে এসেছেন।

এদিন লরি মালিকরা বিধায়কের সঙ্গে দেখা করবার পর বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে ওই সমস্ত ওভারলোড লরি রাজ্য সড়কের উপর চলাচল বন্ধ করবার কঠোর ব্যবস্থা নেবেন। ওভারলোড লরি রাজ্য সড়কে চলাচল বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের দিকে এগোবেন লরি মালিকেরা বলেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন লরি মালিকরা।

Related posts

মেমারিতে আম বোঝাই গাড়ি পাল্টি খেয়ে পুকরেঃ দেহ উদ্ধার ২

ezeropoint +91 7797331771

গরু পাচার মামলায় কি পুরন্দরপুর – পাচুন্দির নাম আসতে পারে?

রাজ্যে এবার ‘বাংলার বাড়ি(গ্রামীণ)’ : মেমারি ১ ব্লকে ৪৫০০ জনের পাকা বাড়ির স্বপ্নপূরণ

ezeropoint +91 7797331771

মতামত দিন