কুইজের খোঁজ খবরঃ ৪১
বিখ্যাত চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিনে (মৃত্যুদিনও একই দিনে) আজ ভারতবর্ষে National Doctors’ Day পালিত হয়। আজকের কুইজে কয়েকজন পৌরাণিক ও আধুনিক চিকিৎসকের সম্পর্কে থাকল দু’চারটি কথা।
আজকের বিষয়ঃ National Doctors’ Day ও চিকিৎসকেরা
১। সমুদ্রমন্থনের সময় কোন চিকিৎসক-দেবতা অমৃতকলস হাতে আবির্ভূত হন?
– ধন্বন্তরী
২। পান্ডব ভাইদের মধ্যে কে আয়ুর্বেদশাস্ত্রে পারদর্শী ছিলেন?
– নকুল
৩। পৌরাণিক বৈদিক যুগের চিকিৎসক চরক ও সুশ্রুত চিকিৎসাশাস্ত্রের কোন কোন বিষয়ে পারদর্শী ছিললেন?
– চরক – আয়ুর্বেদশাস্ত্র, সুশ্রুত – শল্য চিকিৎসা
৪। প্রাচীন গ্রীক পুরাণ মতে ঔষধের দেবতা কে?
– Asclepius
৫। গ্রীক দেবতা Asclepius-এর হাতে যে দন্ডটি দেখা যায় সেটি বর্তমানে আমেরিকার Emergency Medical Service -এর লোগোতে ব্যবহৃত হয়। লোগোটির নাম কি?
– The Star of Life
৬। বর্তমানে Doctor’s Logo -তে যে পাখনাযুক্ত দন্ডটির (Caduceus) ব্যবহার লক্ষ্য করা যায় সেটি কোন গ্রীক দেবতার হাতে থাকে?
– Hermes
৭। ‘আধুনিক ঔষধের জনক’ (Father of Modern Medicine) বলা হয় কাকে?
– গ্রীক চিকিৎসক হিপোক্রেটিস ( খ্রীঃ পূঃ ৪৬০ – খ্রীঃ পূঃ ৩৭০)
৮। স্টেথোস্কোপের আবিস্কারক কে?
– ফরাসী চিকিৎসক Rene Laennec
৯। Medical Council of India থেকে প্রদত্ত বিধানচন্দ্র রায় পুরস্কার প্রথম কাকে প্রদান করা হয়?
– ডঃ সন্দীপ মুখার্জী (১৯৭৩)
১০। বারাক উপত্যকায় ৭০০০০ এর বেশি ক্যানসার আক্রান্ত রোগীকে বিনা পারিশ্রমিকে চিকিৎসা করে ও তাদের আশ্রয়, খাদ্য ও কর্মের সংস্থান করে কোন চিকিৎসক পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন?
– Dr. Ravi Kannan R
পাঠকের জন্য প্রশ্নঃ
লঙ্কারাজ রাবণের ভাই ইন্দ্রজিৎ বা মেঘনাদের তীরের আঘাতে জ্ঞান হারানোর পর লক্ষ্মণকে চিকিৎসা করেন কে?
নিয়মাবলীঃ
১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিন প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে (দৈনিক কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে)
রবিবাসরীয় ও ছোটদের প্রতিযোগিতার সময়সংক্রান্ত নিয়ম সেই দিনে দেওয়া হবে।
ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771
জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিস্তারিত তথ্যঃ
১) দৈনিক কুইজ প্রতিযোগিতা ( সোম থেকে শুক্রবার)
প্রতিদিন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে শেষে পাঠকের জন্য একটি প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে।
২) ছোটদের কুইজ প্রতিযোগিতা (শুধু মাত্র শনিবার)
শনিবারে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা
৩) রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা (রবিবার)
সোম থেকে শুক্রবার কুইজের খোঁজ খবর থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন রবিবারে দেওয়া হবে
৪) প্রতিদিন দুপুর ১২টায় কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা ওয়েবসাইটে প্রকাশ করা হবে
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition.
কুইজ প্রতিযোগিতা-৪০ – উত্তর
প্রশ্নঃ মহাভারতের বিবরণ অনুসারে এক অক্ষৌহিণী সৈন্যবাহিনীতে কতগুলি রথ থাকত?
উত্তরঃ – ২১,৮৭০ টি
সঠিক উত্তরদাতা
সঞ্চালকঃ অপূর্ব কুমার সু (মোবাইল- ৯৪৭৭০০৫৮৭৯)








