07/09/2026 : 3:20 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মাটির তলা দিয়ে সুড়ঙ্গ কেটে চুরি

আলেক শেখ, কালনাঃ রাতের অন্ধকারে মাটির তলা দিয়ে সুড়ঙ্গ কেটে একটি মোটর সাইকেলের গ্যারেজের সর্বস্ব চুরি হয়ে যায়। ঘটনাটি ঘটে বৃস্পতিবার রাত্রে কালনা থানার অন্তর্গত সিমলন গ্রাম পঞ্চায়েতের বৃদ্ধপাড়া গ্রামে। এই গ্রামের কবরস্থানের কাছে কালনা-বর্ধমান সড়কের পাশে আমির শেখের মোটর সাইকেলের গ্যারেজ। প্রতিদিনকার মতো আমির শেখ বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যারেজ বন্ধ করে বাড়ি চলে যান। শুক্রবার সকালে তিনি  গ্যারেজ খুলে দেখেন– মাটির সুড়ঙ্গ কেটে চোরেরা সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। নগদ সামান্য অর্থ সহ বেশ কয়েক হাজার টাকার যন্ত্রপাতি গ্যারেজে  ছিল বলে আমির শেখ জানান।  পুলিশকে খবর দেওয়া হয়েছে।

Related posts

মারামারি করার অভিযোগে গ্রেফতার মেমারির যুবক

১০০ বছর পুরতান সিমলন সমবায়ের গোডাউনের ভগ্নদশা

সংখ‍্যালঘুদের ভোটব‍্যাঙ্ক হিসেবে ব‍্যবহার করছে তৃণমূল: শুভেন্দু অধিকারী

মতামত দিন