07/09/2026 : 8:28 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পান্ডুয়া র থৈপাড়া প্রিন্স ক্লাবের পক্ষ থেকে ৭৪ তম স্বাধীনতা দিবস পালন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, পান্ডুয়া, ১৫ অগাষ্ট, ২০২০:


হুগলি জেলার পান্ডুয়া ব্লকের একটি ঐতিহ্যশালী ক্লাব থৈ পাড়ার প্রেসক্লাব। এই ক্লাবে শনিবার, ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আজ সকাল ৮ঃ০০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এর পর ক্লাবের পক্ষ থেকে একটি সচেতনতা মূলক র‍্যালি করা হয়।

ক্লাবের পক্ষ থেকে আজহার উদ্দিন আমাদের জানান যে থৈপাড়া প্রিন্স ক্লাব বছরের বিভিন্ন সময় এরকম সচেতনতা মূলক র‍্যালির আয়োজন করে, সমাজের বিভিন্ন রকম সমস্যা নিয়ে, আজ মূলত করোনা নিয়ে র‍্যালি হলেও আর একটি ভয়াবহ রোগ যা এই সময় ভয়ংকর আকর ধারন করে সেই ডেঙ্গু নিয়েও জনসাধারণ কে সচেতন করা হয়, সাথে “Safe Drive Save Life” জল বাঁচান জীবন বাঁচান, গাছ লাগানোর উপকারিতা ইত্যাদি নিয়েও সচেতন করা হয়, করোনা থেকে রক্ষার জন্য এই র‍্যালি থেকে মাস্ক ও বিলি করা হয়। এর পর সারাদিন ব্যাপি শিশু ও বড়দের ফুটবল প্রতিযোগিতা হয়, প্রতিযোগিরা প্রত্যেকে মাস্ক পরে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এবং সন্ধায় পুরস্কার বিতরন এর পরে অনুষ্ঠান শেষ হয়। আজকের অনুষ্ঠানে বিভিন্ন ফুটবল প্রেমি ও সমাজ সেবীরা উপস্থিত ছিলেন।

Related posts

মেমারিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষঃ অভিযু্ক্ত ৯ জনের জেল হেফাজত

ezeropoint +91 7797331771

জে পি নাড্ডা মালদায় বিজেপির সমাবেশে

ezeropoint +91 7797331771

নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই ট্রাক উল্টে যায় দেবীপুর জি টি রোডে

মতামত দিন