17/07/2026 : 7:49 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

 বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ, স্মারকলিপি

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ১৮ অগাস্ট ২০২০:


কালনা এরিয়া কমিটির বাম গন সংগঠনগুলির যৌথ উদ্যোগে মঙ্গলবার কালনা মহাকুমা বিদ্যুৎ দপ্তর এর সামনে বিক্ষোভ দেখানো হয়।  পাশাপাশি এই দপ্তরের ডিভিশনাল ম্যানেজার কে কয়েকটি আশু দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন,  সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি,  সিআইটিইউ, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, নিখিল বঙ্গ শিক্ষক সমিতির নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।  প্রতি মাসের বিদ্যুত্ বিল প্রতি মাসে নিতে হবে, প্রতি মাসের ইউনিটের দাম প্রতি মাসে নিতে হবে,  ৩ মাসের বিদ্যুত্ বিল একসাথে নেওয়া যাবেনা,  সারা দেশের চেয়ে এরাজ্যে বিদ্যুতের দাম বেশি কেন ?  করোনা পরিস্থিতিতে ৩ মাসের জন্য ২০০ ইউনিট বিদ্যুতের দাম মুকুব  করতে হবে,  করোনা পরিস্থিতিতে কাজ হারাদের বিদ্যুত্ বিল মুকুব করতে হবে,  অস্বাভাবিক ভুতুড়ে বিল পাঠানো চলবে না।  বিদ্যুৎ শিল্প বেসরকারিকরণ করা চলবে না।  এই দাবিগুলির সমর্থনে বক্তব্য রাখেন– স্বপন ব্যানার্জি,  জনা মুখার্জি,  সুজয় প্রসাদ সাহা,  মানিক মন্ডল প্রমূখ।   বিক্ষোভ সভা পরিচালনা করেন তাপস দাস। অন্যদিকে অরুনাভ চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিভিশনাল ম্যানেজারকে দাবি সম্বলিত স্মারকলিপি দেন। তার আগে প্রতিনিধিরা ডিভিশনাল ম্যানেজার সঙ্গে দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।  ডিভিশনাল ম্যানেজার আশ্বাস দেন দাবির ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।

Related posts

অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের চাটাই বৈঠক

E Zero Point

বৈধ টোটোর তালিকা তৈরি করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য

E Zero Point

রহমানিয়া আল-আমিন মিশনের রক্তদান শিবির সেহারাবাজারে

E Zero Point

মতামত দিন