29/08/2026 : 5:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

করোনা আক্রান্তের পাশে মেমারি১ বিজ্ঞান কেন্দ্র

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৮ অগাস্ট ২০২০:


মেমারি হাসপাতাল মোড়ে, করোনা আক্রান্ত রোগীর পরিবারের বাড়ির চারদিক বাঁশ বেঁধে দিয়েছে প্রশাসন। বাড়ি থেকে বের হতে মানা। প্রান্তিক মানুষ তাই খাবে কি? পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেমারি ১ বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে সেই বাড়িতে দিয়ে আসা হলো খাদ্যসামগ্রী চাল, ডাল আলু, পেঁয়াজ, তেল।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ গত মার্চ মাস থেকে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় কর্তব্য বিষয়ে প্রচার, মাস্ক, স্যানিটাইজার, খাদ্য, সব্জী বিলি করে চলেছে l এলাকাগুলিতে স্যানিটাইজেশন করার সাথে, স্থানীয় বিজ্ঞান কর্মীরা আহ্বান জানিয়েছে “সামাজিক দূরত্ব নয়, শারীরিক দূরত্ব বজায় রেখেই সামাজিকতা বজায় রাখুন”।

Related posts

পাট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় হুগলির বলাগড়ে

E Zero Point

মঙ্গলকোটে বিভিন্ন সময় উদ্ধার হওয়া ১৭ টি তাজা বোমা নিষ্ক্রিয় করা হল

E Zero Point

বিধানসভা অধিবেশনে আলুচাষীদের পক্ষে সওয়াল মেমারির বিধায়কের

E Zero Point

মতামত দিন