07/09/2026 : 3:09 AM
আমার দেশ

জন ধন যোজনার সফল ষষ্ঠ বর্ষ পূর্তিতে প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ২৮ অগাষ্ট, ২০২০:


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জন ধন যোজনার সফল ষষ্ঠ বর্ষ পূর্তিতে সন্তোষ ব্যক্ত করেছেন। পিএম-জেডিওয়াই-কে সফল করে তুলতে যারা নিরলসভাবে কাজ করে চলেছেন, প্রধানমন্ত্রী তাঁদের সকলের প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, “ছয় বছর আগে, আজকের দিনে যারা ব্যাঙ্কিং পরিষেবার বাইরে ছিলেন, তাঁদের এই পরিষবায় নিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী জন ধন যোজনার সূচনা করা হয়। এই উদ্যোগের ফলে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন, তাঁদের জীবনে পরিবর্তন এসেছে, দারিদ্র দূরীকরণের অনেক প্রয়াসের ক্ষেত্রে এটি ভিত্তি হিসেবে কাজ করেছে।

প্রধানমন্ত্রী জন ধন যোজনার জন্যই আজ বহু পরিবারের জীবন সুরক্ষিত হয়েছে। এই প্রকল্পের বেশীর ভাগ সুবিধে ভোগী গ্রামের বাসিন্দা ও মহিলা। যারা পিএম-জেডিওয়াই-কে সফল করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছেন, তাঁরা সকলে প্রশংসার যোগ্য।“

Related posts

গুজরাটের জামনগরে, ‘সামাজিক অধিকারিতা শিবিরে’ আগামিকাল ৩৮০৫ জন দিব্যাঙ্গ ব্যক্তির হাতে সহায়ক সামগ্রী তুলে দেওয়া হবে

আবার!!! বলরামপুরে গণধর্ষণের শিকার যুবতীরও গভীর রাতে অন্তিমসংস্কার

ezeropoint +91 7797331771

২০১৯-এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস পরীক্ষার (২)-এর চূড়ান্ত ফলাফল

ezeropoint +91 7797331771

মতামত দিন