26/08/2026 : 7:20 PM
আমার দেশ

তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ৬ সেপ্টেম্বর, ২০২০:


ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং সেদেশের সেনাবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমীর হাতামির সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং গতকাল তেহরানে এক বৈঠকে মিলিত হন। মস্কো থেকে নতুন দিল্লি ফেরার সময় তেহরানে সাময়িক যাত্রা বিরতিকালে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতেই এই বৈঠক।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে দুই মন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই মন্ত্রী ভারত ও ইরানের মধ্যে বহু শতক পুরনো ভাষা, সংস্কৃতি, ও সভ্যতার সম্পর্কের কথা উল্লেখ করেন। তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন পন্থা-পদ্ধতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি, আফগানিস্তানে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা সহ আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়েও আলোচনা করেন।

Related posts

জাতীয় শিক্ষা নীতি ২০২০ রূপায়ণের জন্য সরকার একাধিক উদ্যোগ

E Zero Point

দেশে গত ২৪ ঘন্টায় ৬৫,০৮১ জন করোনা মুক্ত

E Zero Point

পশ্চিমবঙ্গে করোনায় ১৪ স্বাস্থ্যকর্মীর মৃত্যু, মহারাষ্ট্রে ২১

E Zero Point

মতামত দিন