22/07/2026 : 10:26 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

মিছিল শেষে বাড়ি ফেরার পথে মৃত্যু তৃণমূল কংগ্রেসের কর্মীর

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, ২৩ সেপ্টেম্বর ২০২০:


মঙ্গলবার বিকালে পান্ডুয়া তৃণমূল কংগ্রেসের ডাকে একটি মহা মিছিল অনুষ্ঠিত করা হয়।
মিছিল থেকে শেষে বাড়ি ফেরার পথে ‌এই দুর্ঘটনা বলে জানা যায় ।সূত্রে জানা যায়,মৃত ব্যাক্তির নাম কাজল কুমার ঘোষ ।বয়স 55 বছর।বাড়ি ইটাচুনা খন্যান গ্রাম পঞ্চায়েতের অন্তগত বড় সরষা গ্রামে।
মিছিল শেষ করে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ,একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা মারে ।ঘটনাস্থলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয় মানুষরা তড়িঘড়ি তাকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।


ঘটনাস্থলে উপস্থিত হয় হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব পান্ডুয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চট্টোপাধ্যায় , পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা।কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ সহ আরো অনেকে।

 

Related posts

বোলপুরের পাশাপাশি মনে করাচ্ছে মঙ্গলকোটের পুলিশ লকআপে সেই মৃত্যুর ঘটনা 

E Zero Point

মহিলাদের স্বনির্ভর করার জন্য জামালপুর ব্লকের কর্মসূচী

E Zero Point

খেলা হবে দিবস পালন মেমারিতে

E Zero Point

মতামত দিন