07/09/2026 : 3:04 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারে এক গৃহবধুর রহস্য মৃত্যু , সন্দেহ খুন

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২৩ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতারের আমারুন দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেরুর গ্রামে এক গৃহবধুর রহস্যমৃত্যু। ওই গৃহবধূর বাবার বাড়ির লোকজন দের অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য।


ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে।
মৃত গৃহবধূর নাম কবিতা বসু (৪০) বছর। ওই মৃত গৃহবধূর বাবা মোহন চন্দ্র মাঝি জানান, বিয়ের পর থেকেই আমার মেয়েকে জ্বালাতন করত আমার জামাই তাপস বসু। দুদিন আগেও ঝগড়া হয় আমার মেয়ের সঙ্গে। আমাদের অনুমান আমার মেয়েকে খুন করেছে আমার জামাই।

অপরদিকে কবিতা বসুর স্বামী তাপস বসু জানান আমার স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ।আমি খুন করিনি মিথ্যা অভিযোগ। পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত কোনো অভিযোগ ভাতার থানায় জমা পড়েনি।

Related posts

হাসপাতালের রোগীদের ফল বিতরণ মেমারিতে

ezeropoint +91 7797331771

অস্বাভাবিক মৃত্যু মেমারির গৃহবধূরঃ স্বামী সহ গ্রেপ্তার ৩

ezeropoint +91 7797331771

কাটোয়া-ব্যান্ডেল রেললাইন ভাঙনের মুখে

ezeropoint +91 7797331771

মতামত দিন