27/02/2026 : 12:47 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ সভা

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ২৭ সেপ্টেম্বর ২০২০:


সংসদে সদ্য পাস হওয়া কৃষি বিল নিয়ে গোটা দেশে বিতর্ক তুঙ্গে। বিলকে সর্বনাশা আখ্যা দিয়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। রবিবার রাজ্যসভায় পাস হওয়া কৃষি বিল বেআইনি বলে দাবি বিরোধীদের। শুধু কৃষি বিল নয়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল। আমফান থেকে করোনা মোকাবিলা রাজ্যকে বিজেপি সরকার বঞ্চিত করেছে বলে অভিযোগ।


পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে দোলুই বাজার ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাল্লা বাজারে এক বিশাল জনসমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করল |


মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল যুব নেতা জিতেন্দ্র সিং এর নেতৃত্বে, দেবীপুর থেকে এক মোটরসাইকেল র‍্যালি মাধ্যমে এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে |


এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার | মেমারি ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের দক্ষ সংগঠক নিত্যানন্দ ব্যানার্জি, গন্তার পঞ্চায়েতের উপপ্রধান আসাদ চৌধুরী (সান), দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নিতাই ঘোষ শহর অঞ্চলের | জেলা তৃণমূল যুব সহ-সভাপতি মানবেন্দ্রনাথ রায় | জেলা তৃণমূল যুব সম্পাদক অনুপ পরামানিক সহ একাধিক নেতৃত্ব |

Related posts

পা পিছলে রেললাইনে পড়ে মৃত্যু

E Zero Point

প্রাক্তন আর্মির ঝুলন্ত দেহ উদ্ধার নাদনঘাটে

E Zero Point

১০০ দিনের কাজ চালুর দাবীতে বামেদের সভা মেমারিতে

E Zero Point

মতামত দিন