07/09/2026 : 6:42 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

বিধায়ক স্বপন দেবনাথের উপস্থিতিতে দুর্গাপুজো নিয়ে বৈঠক

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৯ অক্টোবর, ২০২০:


পূর্বস্থলী ১ ব্লকের দুর্গাপূজা কমিটি গুলিকে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো ব্লক অফিসের নজরুল মঞ্চে। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। বিডিও নিতিশ বালা, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, ব্লক সভাপতি নবকুমার কর, থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিক। এ দিনের এই বৈঠক শেষে পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক তিনি বলেন, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত পারমিশনের বিষয়গুলিকে এক উইন্ডোর মধ্যে আনা হয়েছে। সমস্ত পুজো উদ্যোক্তারা ইলেকট্রিক, থানা ফায়ার ব্রিগেড সহ যে সমস্ত জিনিসের পুজোর উদ্যোক্তাদের পারমিশন লাগে, তাঁরা সবই একই ছাতার নিচে করতে পারবে। তার জন্য ব্লক অফিসে একটি ১৪ এবং ১৬ তারিখে একটি ঘর থেকে এই পরিষেবা পাওয়া যাবে বলে জানান তিনি।

 

Related posts

পঞ্চায়েত ব্যবস্থা খতিয়ে দেখতে দার্জিলিং এর প্রতিনিধিরা মেমারিতে

প্রতিবেশীর সাথে বিবাদ ও মারামারি, জখম ৪, গ্রেপ্তার ৬ মেমারিতে

ezeropoint +91 7797331771

বর্ধমানে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির যুব মোর্চার

ezeropoint +91 7797331771

মতামত দিন