22/07/2026 : 1:10 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

লক্ষ্মী পুজোর আগে অগ্নিমূল্য ফল ও সবজির বাজার

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ২৮অক্টোবর, ২০২০:


লক্ষ্মী পুজোর আগে অগ্নিমূল্য সবজির বাজার। শুধু সবজি বাজার নয় অগ্নিমূল্য ফলমূলের দামও। মাথায় হাত আম বাঙালির। বিগত কয়েক বছরে এই রকম দাম হয়নি বলে অভিমত ক্রেতাদের। মালদা শহরের অন্যতম রথবাড়ি সবজি মার্কেট। সেখানে গিয়ে দেখা গেলো অগ্নিমূল্য সবজি এবং ফলমূল এর দাম। খোলাবাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কিলো দরে আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কিলো দরে। পেঁয়াজ আলুর সাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে অন্যান্য শাকসবজি এবং ফলমূলেরও। কমবেশি সব ধরনের সবজির দামই ১০০ টাকা ছুঁই ছুঁই। ফলে বিক্রি কমেছে বলে অভিমত বিক্রেতাদের।

Related posts

এসটিকেকে সড়ক ভয়াবহ হয়ে ওঠার পর নির্মাণ শুরু

E Zero Point

পোল্ট্রি ফার্মে খাবার দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত মেমারিতে

E Zero Point

সম্মানিত হলেন দমকল কর্মী ডক্টর দুর্লভ ত্রিপাঠী

E Zero Point

মতামত দিন