08/09/2026 : 9:17 PM
আমার বাংলাকালনাপূর্ব বর্ধমান

বামেদের ধর্মঘটে কালনায় মিশ্র প্রভাব

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২৬ নভেম্বর, ২০২০:


আজ ধর্মঘটের জেরে সকাল থেকে কালনায় কোথাও রাস্তা অবরোধ, কোথাওবা রেল অবরোধ। বন্ধ ছিল কালনার চক বাজার ও কিছু দোকানপাট।

আবার  ধর্মঘটকে তোয়াক্কা না করেই সকাল থেকে স্বাভাবিক রয়েছে কালনা ও শান্তিপুর ফেরি পারাপার। ভেসেলে পার হচ্ছে যানবাহন। যদিও প্রতিদিনের তুলনায় আজকে কিন্তু যাত্রী সংখ্যা ছিল কম।

ঘাট কর্মীদের দাবি মানুষের স্বার্থে ও প্রয়োজনে সারাদিনই পরিষেবা চালু থাকবে। সরকারি লঞ্চ চলছে পুরোদমে। রাস্তাঘাট সকাল সকাল শুনসান থাকলেও কালনা থানার পুলিশের টহল বাড়তেই এবং বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। শুরু হলো যানবাহন পরিষেবা, খুলতে শুরু করলো কিছু দোকানপাটও।

মোটের ওপর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে কালনা। বনধের সমর্থনে পথে নামে বাম কর্মীরা। এই বনধ বিরোধিতা করলেও তাদের বিরুদ্ধে কোনোরকম বিরোধিতায় পথে নামেননি কালনার তৃণমূল কর্মীরা।

Related posts

মেমারিতে শীতবস্ত্র প্রদান বিধায়িকার

ezeropoint +91 7797331771

ফুটবল খেলা চলাকালীন বজ্রপাত মেমারিতে, আহত ৩

“পথশ্রী” প্রকল্পে রাস্তার উদ্বোধন করেন বিধায়ক নিশীথ কুমার মালিক

ezeropoint +91 7797331771

মতামত দিন