08/09/2026 : 9:30 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

বিজেপির স্বেচ্ছায় রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৬ নভেম্বর, ২০২০:


পূর্বস্থলী এক ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত সোনারুদ্র গ্রামে বিজেপির ৩৫ নং মন্ডল এর উদ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বুধবার।

উপস্থিত ছিলেন জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ, হুগলি জেলার পর্যবেক্ষক সুবির নাগ, জাতীয় পরিষদের সদস্য গোবর্ধন দাস, রাজ্য কমিটির সদস্য রাজিব ভৌমিক, ওবিসি মোর্চার জেলার সভাপতি শিব কৃষ্ণ ঘোষ, জেলা সম্পাদক বিধান ঘোষ, সুরজিৎ কর্মকার সহ আরো অনেকে।

এদিন কাটোয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ১৪২ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। এই রক্তদান শিবির শেষে ওবিসি মোর্চার রাজ্য সভাপতির স্মরণ সভা পালন করা হয়। এদিন ওবিসি মোর্চার রাজ্য সভাপতির প্রতিকৃতিতে মাল্যদান এর মাধ্যমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

Related posts

জৌগ্রামে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু, পথ অবরোধ

ezeropoint +91 7797331771

করোনা আবহে জৌলুসহীন কালেখাতলা ও বিশ্বরম্ভার দুর্গোৎসব

ezeropoint +91 7797331771

অবৈধ ভাবে মাটি খনন করে পাচার, গ্রেপ্তার ১

ezeropoint +91 7797331771

মতামত দিন