26/02/2026 : 3:01 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারিসাহিত্যসাহিত্য সংবাদ

সাহিত্যের ব্ল্যাকবোর্ড আঝাপুরে

জিরো পয়েন্ট নিউজ রিয়া খাতুন, মেমারি, ২৬ জানুয়ারি ২০২১:


দামী পাথরের পরশ ছোঁয়া হল “সাহিত্য” আর সাধারন পাথর কেবলমাত্র “মনের অনুভূতি প্রকাশ।” এই উদ্ধৃতিটা সম্পূর্ণ মিথ্যাভারে এবং নতুন ছন্দে আবিস্কার করেছে “কেয়াপাতা”। কোন উঁচু নামী রেস্তোরাঁর থেকে কোন মধ্য নিম্ন থেকে উঁচুর দিকে যাওয়া রেস্তোরাঁতে স্বাদ বেশ ভিন্ন রকমের না হলেও প্রচেষ্টার ধরন সর্বোচ্চ এবং সর্বান্তকরণে অতিথিদের ধরে রাখার চেষ্টা করে। তেমনই “কেয়াপাতা” শুধুমাত্র কোন সদ্য অঙ্কুরোদগম ঘটিয়েছে না অন্যরকম একটা শব্দ “প্রচেষ্টা” যা সবকিছুকে হার মানায়।

২০১০ থেকে “কেয়াপাতা” প্রচেষ্টার ধ্বনি তুলেছেন। নিরন্তর ভাবে কাজ করে গেছেন এবং যাচ্ছেন– জিরো পয়েন্টের দৃষ্টিভঙ্গিতে বর্তমান প্রেক্ষাপট সর্বোপরি মেমারির মধ্যস্থলেও “কেয়াপাতা”র নৌকা সুদক্ষভাবে এবং সুদৃঢ়তার সহিত এগিয়ে যাবে।

২৪ জানুয়ারি এক ঘরোয়া সাহিত্য বৈঠকে “কেয়াপাতা”র সম্পাদক অমিত সাঁধুখা এবং সহ-সম্পাদক সুমিতাভ মন্ডলের সহ উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন মহিষগড়িয়া গ্ৰামের পেশায় তাঁতি এবং আমার দৃষ্টিতে অন্যতম ছড়াকার বিজন দাস। তার অনবদ্য সৃষ্টি “অপু এবং আমি”। এছাড়াও ছিলেন কবি সুদীপ্ত ভট্টাচার্য, জিরো পয়েন্টের প্রধান সম্পাদিকা আঞ্জুমনোয়ারা আনসারী, কবি সন্দীপ রায়, বিশিষ্ট কবি  সুফি রফিক-উল ইসলাম, ক্রীড়া সাংবাদিক অভিরূপ দাস, কবি, গল্পকার ও প্রাবন্ধিক রিয়া খাতুন, শিক্ষিকা এবং কবি শ্রাবণী গুপ্ত, কবি সন্দীপন সরকার, কবি মোল্লা নাজিম আহম্মেদ, সঞ্চালক এবং কবি কমলেশ মন্ডল, কবি বিপ্রদাস চট্টোপাধ্যায়, কবি সুরমান আলি মল্লিক, কবি এবং শিল্পী কাঞ্চন দাশ।

Related posts

গোখরো সাপ উদ্ধার

E Zero Point

বর্ধমান মেডিকেল কলেজের সার্জারি হাউজ স্টাফ ছাত্রের রহস্যমৃত্যু

E Zero Point

জয় হিন্দ বাহিনীর উদ্যোগে শিক্ষক দিবস পালন মেমারিতে

E Zero Point

মতামত দিন