02/03/2026 : 10:20 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিবাসীর জন্য একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতিঃ তৃণমূলের ইস্তাহার প্রকাশ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২১ মার্চ ২০২১:


ভোট আসে ভোট যায়। শাসক বিরোধী দল দুপক্ষই প্রতিশ্রুতির ঝুলি ভরে দেন আমজনতার আশাভরা মনে। সরকার গড়ার পর শাসক দল প্রতিশ্রুতি মতো সবটা কাজ করেন তেমন নয় আবার বিরোধীরা প্রতিশ্রুতি কিছুই পালন হচ্ছে না বলে সভা মিছিল করেন। আর সাধারণ মানুষ আশায় বুক বাঁধে… হবে একদিন হবে।

মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুসূদন ভট্টাচার্য ও মেমারি ১ ও ২ এবং শহর নেতৃত্ব শনিবার সন্ধ্যায় কৃষ্টি কনফারেন্স হলে তৃণমূলের ইস্তাহার প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করলেন।

সাংবাদিকদের সামনে ইশতেহারপত্র তুলে ধরে মেমারিবাসীর কাছে একগুচ্ছ প্রতিশ্রুতি প্রদান করেন তৃণমূল নেতৃত্ব।

মেমারি হাসপাতালের উন্নয়ণ থেকে শুরু করে দীর্ঘদিনের দাবী জিটিরোডে রেলগেটের উপর ফ্লাইওভার, মেমারিকে সদর শহরের পাশাপাশি ব্যবসায়ীদের জন্য উন্নত পরিকাঠামোর প্রতিশ্রুতি।

তৃণমূল প্রার্থী মধুসূদন ভট্টাচার্য জানান, সারা বাংলার পাশাপাশি শুধুমাত্র মেমারি বিধান সভার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজের প্রয়োজনীয়তা অনুভব করায় এবং উন্নয়ণের ধারা বজায় রাখতে মেমারি বিধানসভার ইস্তাহারের মাধ্যমে জানাচ্ছি যে, মেমারি হাসপাতালকে স্টেট জেনারেল হসপিটাল তৈরি করা হবে।


মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়ক অধ‍্যাপক ডঃ আবুল হাসেম মন্ডল জানান যে, মেমারি রেলষ্টেশন ও বাসষ্ট্যান্ডে কিছু পথ নাগরিকদের শীত-গ্রীষ্ম-বর্ষায় রাস্তাতেই কাটাতে হয় তাদের জন্য আবাসন নির্মাণ করা হবে।

মেমারি পৌরসভার প্রশাসক ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন বিষয়ী জানান, মেমারি শহরের জনসংখ্যার চাপ ও দ্রুত পরিষেবার ক্ষেত্রে মেমারি পৌরসভার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি হলে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে শহরে শীতল পালীয় জলের ব্যবস্থা করা হয়েছে রাস্তার মোড়ে মোড়ে এবার আমরা গ্রামে গ্রামে তা পৌঁছে দেবো।


পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত বলেন, মেমারি শহরের উন্নয়ণের ফলে মেমারির বাজার রেলগেট ও জিটি রোড রেলগেটে বিশাল যানজটের সৃষ্টি হয়। মেমারিবাসীর দীর্ঘদিনের দাবী জিটি রোডের উপর একটি ফ্লাইওভার। আগামী সরকার সেই দাবী পূরণে সচেষ্ট হবে। এছাড়াও মেমারি শহরকে সদর শহরে পরিণত করার জন্য চেষ্টা করা হবে।


পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন ঘোষাল জানান যে, তৃণমূল সরকার দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবেন।


মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চট্টোপাধ্যায় জানান যে, মেমারি বিধানসভার অন্তর্গত সমস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য আমরা এম.এস.এম,ই গঠন করবো।


মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আশিষ ঘোষ দোস্তিদার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করার পর জানান যে, বাংলা আবাস যোজনার মাধ্যমে ৩৩.৭ লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে আরও ২৫ লক্ষ অতিরিক্ত বাড়ি নির্মাণের লক্ষ্য নেওয়া হয়েছে রাজ্যে, বরাদ্দানুসারে মেমারি বিধানসভা এলাকায় সেই লক্ষ্যমাত্রা পূরণ করবো আমরা।


মেমারি ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং লালু জানান যে, ছাত্র যুবরা আমাদের ভবিষ্যৎ তাদের আর্থিক উন্নতির জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ৪% সুদে আর্থিক সহায়তা প্রদান করা হবে। মেমারি বিধানসভার সমস্ত ছাত্রছাত্রীরা যাতে এই সুবিধা পায় সে ব্যপারে আমরা বদ্ধপরিকর।

মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ সাঁতরা বলেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের জন্য আহারের জন্য ২৫০০০ মা ক্যান্টিন চালু করার কথা বলেছেন মেমারি শহরে তা চালু করার ব্যবস্থা করা হবে।


শিক্ষকনেতা কৌশিক মল্লিক জানান যে, মেমারি ১ ও ২ ব্লকে আবাসিক স্কুল গড়ে তোলা হবে। মেমারি ২ ব্লক সভাপতি মহঃ ইসমাইল মেমারি বিধানসভার প্রতিটি গ্রামে কমিউনিটি হল ও  স্বাস্থ্য উপকেন্দ্র নির্মাণ করা হবে।


এছাড়াও বিভিন্ন প্রতিশ্রুতি মেমারি বিধানসভা এবং রাজ্যের মানুষের জন্য দেওয়া হয় তৃণমূল নেতৃ্ত্বের পক্ষ থেকে। উক্ত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন মেমারি পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, শহর সংখ্যালঘুসেলের সভাপতি ফারুক আব্দুল্লা, হিন্দি ভাষী সংগঠনের মেমারি শহর সভাপতি মুকেশ শর্মা, বাস-ট্রেকার ইউনিয়ন নেতা সুকান্ত হাজরা সহ ব্লক ও অঞ্চল নেতৃত্বরা।

Related posts

প্রেমের প্রত্যাখানে আত্মহত্যা ১৯ বছরের প্রেমিকের

E Zero Point

১৫ ডিসেম্বর অবধি বহাল কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলী 

E Zero Point

বর্ধমানে মা বাবার মন্দির-এক অনন্য নজীর

E Zero Point

মতামত দিন