07/09/2026 : 12:53 AM
আমার বাংলাউত্তর বঙ্গ

মাস্ক ছাড়া রাস্তায়, ধৃত ১৫

জিরো পয়েন্ট নিউজ –অপু দেবনাথ, হলদিবাড়ি, ২৬ এপ্রিল ২০২১:


সোমবার দুপুরে মাস্ক ছাড়া হলদিবাড়ি বাজারে ঘোরাঘুরির অপরাধে দুজন মহিলা-সহ ১৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ক্রমশই বাড়ছে করোনা আক্রন্তের সংখ্যা । স্বাস্থ‍্যবিধি ও দূরত্ব বিধি মেনে চলতে প্রচার ও শুরু করেছেন পুর-কর্তৃপক্ষ । পাশাপাশি সোমবার সকালে পুলিশের তরফেও মানুষকে সচেতন করতে প্রচার চালানো হয়েছে । কিন্তু অভিযোগ,বার বার সচেতন করা সত্ত্বেও এখনো দেখা যাচ্ছে মাস্ক ছাড়া । মাস্ক ছাড়া অনেক ব্যবসায়ীও দোকান চালাচ্ছেন বলে অভিযোগ । সেকারণেই আজ দুপুরে হলদিবাড়ি বাজারে অভিযান চালানো হয় । মাস্ক ছাড়া বাজারে আসার অভিযোগে দুজন মহিলা-সহ ১৫ জনকে গ্রেপ্তার করে হলদিবাড়ি থানার পুলিশ।

আইসি দেবাশিস বসু বলেন, ‘মাস্ক ছাড়া ঘোরাঘুরির অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিদিন এমন অভিযান চলবে।’

 

Related posts

হুগলীর শেওড়াফুলির জিটি রোডে ধর্নায় বসলেন রাজ‍্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান

ezeropoint +91 7797331771

বাড়ি বাড়ি খোঁজখবর নিলেন তৃণমূল ব্লক সভাপতি

ezeropoint +91 7797331771

মানসিক অত্যাচারের শিকার হয়ে ভাতার ব্লক অফিস কর্মীর ইস্তফা

ezeropoint +91 7797331771

মতামত দিন