07/09/2026 : 1:52 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মানুষের পাশে করোনা সঙ্কটকালে, মেমারির মান্তু কাকা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২৩ মে ২০২১:


মেমারিতে যাবতীয় ভালো কাজে যদি কয়েক জনের নাম করা যায়, যাঁরা অগ্রণী ভূমিকা নেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য বরাবরই প্রচারবিমুখ অজয় গুহ। মেমারিবাসীর কাছে যিনি মান্তুকাকা নামে পরিচিত। যেকোন সামাজিক প্রয়োজনে শুধু অর্থ দিয়ে নয়, মনোবল দিয়ে, দৈহিক শ্রম দিয়ে, বরাবরই সবার আগে থাকেন।


বর্তমান করোনা পরিস্থিতিতে অক্সিজেন সঙ্কট মেটাতে সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেমারি ১ বিজ্ঞান কেন্দ্রের হাতে কোভিড আক্রান্ত মানুষের জন্য অক্সিজেন সিলিন্ডার কিনতে ২২,০০০/- র চেক তুলে দিলেন।

প্রসঙ্গগত উল্লেখ্য পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের বিজ্ঞান কর্মীরা দীর্ঘ দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কুসংস্কারের বিরুদ্ধে যেমন লড়াই করে চলেছে ঠিক তেমনই গত বছর অতিমারীর পরিস্থিতির জন্য লকডাউনের ফলে মানুষের সঙ্কটজনক অবস্থায় সহায়তা করেছে।

Related posts

“দলের টিকিট পেলে হয়তো তাকে মরতে হতো”- টিকিট না পাওয়ায় সুনীল মণ্ডলের প্রতিক্রিয়া

ezeropoint +91 7797331771

প্রগতি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ

ezeropoint +91 7797331771

মেমারি থেকে ঘোরামারা দ্বীপ, প্রয়াসের মানবিক প্রচেষ্টা

ezeropoint +91 7797331771

মতামত দিন