08/09/2026 : 3:07 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

মাঠ থেকে ভিন রাজ্যের শ্রমিকের মৃতদেহ ভাতারে চাঞ্চল্য

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১৬ জুলাই ২০২১:


মাঠে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক ভিন রাজ্যের শ্রমিকের। মৃতের নাম সাহেব রাম হাঁসদা ।বয়স ৩১ বছর। বাড়ি ঝাড়খণ্ডের দুমকা জেলার রামগড় এলাকা।

জানা যায় ,দুমকা জেলা থেকে ৩ জন শ্রমিক গত বুধবার পূর্ব বর্ধমানের ভাতারের সুনুর গ্রামের নয়ন দাস নামে এক কৃষকের বাড়িতে জন মজুরির কাজের জন্য আসে। গতকাল সাহেবরাম হাঁজদা নামে ওই যুবক সুনুর গ্রামের মাঠে জমিতে কাজে গিয়েছিল। সন্ধ্যে নাগাদ ওই জনমজুরকে অচৈতন অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারপর গৃহস্থের বাড়িতে খবর দেওয়া হলে তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ভাতার থানায় নিয়ে আসে। আজ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

Related posts

‘পাড়ায় শিক্ষালয়’ – বিপদে কিশলয়

ezeropoint +91 7797331771

বিজেপির মুষ্টিভিক্ষা সংগ্রহ মন্তেশ্বরে

ezeropoint +91 7797331771

আমফানের জন্য সিপিআইএম-এর অর্থ সংগ্রহ খানা জংশনে

মতামত দিন