29/08/2026 : 11:39 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

কান্দি রেড ক্রসের উদ্যোগে অক্সিজেন কন্সেন্ট্রেটর উদ্বোধন

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ৭ অগাষ্ট ২০২১:


মুর্শিদাবাদ জেলার কান্দি রেডক্রসের উদ্যোগে অক্সিজেন কন্সেন্ট্রেটর উদ্বোধন করা হলো কান্দি রেডক্রস ভবনে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দি মহকুমার শাসক নবীনকুমার চন্দ্রা, কান্দি রেডক্রসের সাধারণ সম্পাদক নব কুমার মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।

এদিন অক্সিজেন কন্সেন্ট্রেটরের উদ্বোধনের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকারী রুমানা সুলতানা কে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো।

স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এদিনের কর্মসূচি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কান্দি রেডক্রসের সাধারণ সম্পাদক নব কুমার মুখার্জি।

Related posts

করোনা সচেতনতা প্রচারে মেমারির শিক্ষক

E Zero Point

মন্ত্রীর উপস্থিতিতে বিদায়ী সম্বর্ধনা লাইব্রেরিয়ানের

E Zero Point

মেমারি জিটি রোডে বাইক দুর্ঘটনাগ্রস্ত আহত ব্যক্তির মৃত্যু

E Zero Point

মতামত দিন