29/08/2026 : 9:09 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি থানার বড় সাফল্যঃ ব্যাটারী চোরাই চক্রের আরও একজন গ্রেপ্তার উত্তর ২৪ পরগনা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৮ অগাষ্ট ২০২১:


মেমারি ও  আশেপাশে এলাকা সহ দু নম্বর জাতীয় সড়কের ধারে পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা বিভিন্ন গাড়ি থেকে প্রায়ই উধাও হয়ে যেত ব‍্যাটারী । গত বুধবার ৪ অগাষ্ট  চোরাই চক্রের সঙ্গে যুক্ত উত্তর ২৪ পরগণার স্বরূপনগর থানার ভাগলবাড়ি’র বাসিন্দা মনিরুল গাজী ( ২৭ ) কে মেমারি রসুলপুর-বিষ্ণুপুর এলাকা থেকে গ্রেপ্তার করে মেমারি থানা। মনিরুল গাজীকে জেল হেফাজতে তদন্ত করে মেমারি থানার পুলিশ বড় সাফল্য পেয়েছে।

মেমারি থানার ওসি দেবাশীষ নাগ জানান, শনিবার রাতে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার অন্তর্গত তেঁতুলিয়া থেকে চোরাই চক্রের সঙ্গে যুক্ত বাবুল সেখ নামে আরও এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে উদ্ধার করা হয়েছে আরও ১৮টি ব্যাটারি।

আরও পড়ুন – মেমারিতে গাড়ির ব্যাটারী চুরি করতে এসে ধৃত উত্তর ২৪ পরগণার বাসিন্দা

রবিবার সকালে বাবুল সেখকে বর্ধমান আদালতে পাঠানোর পর আরও তদন্তের স্বার্থে জেল হেফাজতে নেওয়া হয়েছে।

 

Related posts

নিষিদ্ধ অনলাইন লোটো খেলার অভিযোগে মেমারিতে গ্রেপ্তার ৫

E Zero Point

উপপ্রধানকে পুকুর থেকে উদ্ধার কালনায়

E Zero Point

ল্যাপটপ, মোবাইল, টোটো ও সাইকেল চোর গ্রেপ্তার

E Zero Point

মতামত দিন