08/09/2026 : 5:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

নিষিদ্ধ অনলাইন লোটো খেলার অভিযোগে মেমারিতে গ্রেপ্তার ৫

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২০ অগাষ্ট ২০২১:


বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মেমারির দেবীপুরে একটি দোকানে হানা দেয় মেমারি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল রাতে দেবীপুরের একটি দোকানে নিষিদ্ধ অনলাইন লোটো খেলা হচ্ছিল।

গোপন সূত্রে হানা দিয়ে পুলিশ দোকানের মালিক সহ পাঁচ জন কে গ্রেপ্তার করে। ধৃতদের নাম তুহিন মন্ডল, নন্দকিশোর পাশোয়ান, খোকন দাস, প্রীতম মন্ডল ও অমিত বনি।

তাদের কাছ থেকে একটি কমপিউটার ও নগদ ২৩৫০ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ।
ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়।

Related posts

৮ জুনের পর থেকে স্বাভাবিক হচ্ছে কলকাতা হাইকোর্ট

স্বাস্থ্য সুরক্ষায় নতুন পথের দিশা “শিওরাইট” আপ

মেমারি পৌরশহরের যুবদের নিয়ে তৃণমূলের বাংলার যুবশক্তি

ezeropoint +91 7797331771

মতামত দিন