29/08/2026 : 2:31 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমগড়াহুগলি

মগরায় ৭৫ তম স্বাধীনতা দিবসে বান্ধব সম্মিলনী ও লায়ন্স ক্লাবের আয়োজিত রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৭ অগাষ্ট ২০২১:


মগরার সর্বপ্রচীন ক্লাব বান্ধব সম্মিলনী, যারা সারা বছর ধরেই বিভিন্ন রকমের সমাজিক কাজে কর্মে নিজেদের নিয়োজিত রাখে, ও লায়ন্স ক্লাব অফ পান্ডুয়া দুজনে মিলে স্বাধীনতার দিনটিকে বেছে নেয় রক্তদানের মাধ্যমে শহীদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য। এবছরও তার ব্যতিক্রম হয় নি। বেশ কিছুদিন আগে থেকেই এই রক্তদান উৎসববের প্রচার প্রস্ততি চলতে থাকে। সেই সঙ্গে চলে মানুষকে রক্তদানের বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার কাজ। যার ফলশ্রুতিতে আজ রক্তদান উৎসবের সূচনা থেকেই বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রত্যেকেই উৎসবের মেজাজে এসে রক্তদান করেন। এই শিবিরকে কেন্দ্রকরে যুব সম্প্রদায়ের মধ্যে তুমুল উদ্দীপনা লক্ষ্য করা যায়। দুপুর দুটোয় এই উৎসবের সমাপ্তিতে দেখা যায় মোট ৭৫ জন মানুষ রক্তদান করেছেন। মগরা ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যরা, লায়ন্স ক্লাবের কর্মকর্তারা সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই উৎসবে যোগ দেন ও রক্তদাতাদের উৎসাহ বৃদ্ধি করেন।

বান্ধব সম্মিলনীর সম্পাদক দেবরাজ চক্রবর্তী আমাদের প্রতিনিধিকে জানান যে তাদের এই রক্তদান শিবিরে প্রতিবছরই বহু মানুষ উৎসবের মেজাজে রক্তদান করেন। তারা চেষ্টা করেছেন এই আতিমারি পরিস্থিতে সম্পূর্ণ সরক্ষাধিধি বজায় রেখে এই রক্তদান উৎসবের মধ্যমে মুমূর্ষু রোগি বা থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুদের কষ্ট কিছুটা লাঘব করতে।

Related posts

ওষুধের দোকান থেকে মোবাইল চুরি মেমারিতে

E Zero Point

নতুন বছরে মাস্ক বিতরণ মেমারি থানার

E Zero Point

পানাগড় বাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জন

E Zero Point

মতামত দিন