15/07/2026 : 5:04 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

দামোদর নদের স্বচ্ছতার সচেতনতা জন্য রিভারসাইড সাইক্লোথন

জিরো পয়েন্ট নিউজ, বর্ধমান,  ৮ ডিসেম্বর ২০২১:


পাল্লারোড পল্লিমঙ্গল সমিতি ও বর্ধমান নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে নদী তীর বরাবর সাইকেল ম্যারাথন অনুষ্ঠিত হল ৫টি ক্লাব সংগঠনের প্রতিনিধিদের নিয়ে , এদিন ভোর ৫.৩০ টায় ১০কিমি ব্যাপী এই অর্ধ ম্যারাথনের সূচনা হয়।

দামোদর নদের স্বচ্ছতার সচেতনতা ও প্রচারের উদ্দেশ্য এই “রিভারসাইড সাইক্লোথন” অনুষ্ঠিত হল পাল্লা নদী বাঁধে , ম্যারাথন বড়শুল ঘুরে আবার পাল্লা তে এসে শেষ হয় ; পাল্লারোড পল্লিমঙ্গল সমিতি ছাড়াও এদিন বর্ধমান সাইক্লিং ক্লাব , বোস ফাউন্ডেশন, বর্ধমান এইচ.আর.পি.এ. ; জামালপুর “আকাশ” এর প্রতিনিধিরা অংশ নেয়।

সব থেকে কম সময়ে দূরত্ব অতিক্রম করে সেরা পুরস্কৃত হন সুরজিৎ নাথ ; পাল্লারোড পল্লিমঙ্গল সমিতি র তরফে সন্দীপন সরকার বলেন “নদীদূষণ রোধ করতে ও সচেতনতা আনতে ক্লাব প্রতিনিধি দের নিয়ে ম্যারাথন অনুষ্ঠিত হল, যাতে তারা যাত্রাপথে স্বচ্ছতা বিষয়ক না না বিষয় দেখে তা নিজেদের ক্লাবে প্রচার করতে পারে”


Related posts

শক্তিগড়ের দুই ছাত্র ঐক্যশ্রীর টাকা পেলেন দুয়ারে সরকার ক্যাম্পে

E Zero Point

আনলক-১ -এ বর্ধমান শহরের রাস্তায় বাস ও টটো দৌড়ালো

E Zero Point

লক্ষাধিক মূক-বধিরদের উন্নয়নে এগিয়ে আসুক সরকারঃ বৈভব কোঠারী

E Zero Point

মতামত দিন