জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ১ জানুয়ারি ২০২২:
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (সংক্ষেপে তৃণমূল কংগ্রেস; পূর্বনাম পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস) ভারতের একটি জাতীয় রাজনৈতিক দল। ১৯৯৮ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে এই দল প্রতিষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাই এই বিশেষ দিনটিকে সামনে রেখে সারা ভারতবর্ষের মত সারা পশ্চিমবাংলায় পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ।
আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের দেবীপুর জি টি রোড পার্টি অফিসে আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় , এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখা রায় ও দুর্গাপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল কার্যকারী সভাপতি শেখ শাহিন এবং পঞ্চায়েত সদস্য ও বুথ কর্মী ও সভাপতিবৃন্দ ও আরো অনেকে ।

