26/09/2026 : 12:35 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দলীয় পতাকা উত্তোলন ও রাস্তা উদ্বোধন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  অতনু ঘোষ, মেমারি, ১ জানুয়ারি ২০২২:


ঠিক ২৪ বছর আগে এইদিনেই পথচলা শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের । বছরের প্রথম দিন দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জীর এর উপস্থিতিতে দলীয় পতাকা উত্তোলন রাস্তা উদ্বোধন এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শংসাপত্র বিতরণের পাশাপাশি দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী প্রদানের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।


পাশাপাশি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেমারি ১ নম্বর ব্লকের নিমো দু’নম্বর পঞ্চায়েতের সলদা গ্রামে
জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জীর হাত ধরে তৃণমূল কংগ্রেসের কার্যালয় উদ্বোধন করা হয় এবং অনুষ্ঠান শেষে সকলের সাথে বসে খিচুড়িও খেলেন নিত্যানন্দ ব্যানার্জি।

আজকের এই প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে নিত্যানন্দ ব্যানার্জীর পাশাপাশি উপস্থিত ছিলেন মেমারি ১ নম্বর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ জেলা এসসি ওবিসি সেলের সহ-সভাপতি সমিরন মজুমদার সহ অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও তৃণমূল কর্মী-সমর্থকরা।

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কর্মীদের এবং মা-মাটি-মানুষ পরিবারের সকল সদস্যকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি,তৃণমূল কর্মীদের অন্যায়ের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দেন নিত্যানন্দ ব্যানার্জি।

Related posts

বিদ্যাসাগরের জন্মদিনে রক্তদান শিবির

ezeropoint +91 7797331771

অবৈধ ভাবে বেহুলা নদীর পাড় কেটে মাটি ও বালি বিক্রির অভিযোগ মেমারিতে

ezeropoint +91 7797331771

ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

মতামত দিন