07/06/2026 : 4:51 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি শহরে তৃণমূলের প্রতিষ্ঠাদিবস ও গুণীজন সংবর্ধনা

জিরো পয়েন্ট নিউজ স্বদেশ মজুমদার, ১ জানুয়ারি ২০২২:


পয়লা জানুয়ারি সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার সর্বত্র পালিত হল তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। গোটা জেলা জুড়েই এদিন মহা সমারোহে পালিত হয়েছে দলীয় এই দিনটি। পাড়ায় পাড়ায় সকাল থেকেই মিষ্টি বিতরণ সহ একাধিক কর্মসূচী পালন করেছে তৃণমূলের শাখা সংগঠনের নেতা-কর্মীরা। এদিন মেমারি পৌরসভার ১ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে দলীয় পতাকা উত্তোলন ও মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান ও গুণীজন সংবর্ধনার মাধ্যমে অনুষ্ঠানের সুসম্পন্ন হয়।

এদিন মেমারি শহরে নিরবিচ্ছিন্ন ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের জন্য জিরো পয়েন্ট, কলমের মুখ ও সুবক্তা পত্রিকার সম্পাদকদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ফারুক আব্দুল্লাহ, মুকেশ শর্মা, রামকৃষ্ণ হাজরা, প্রদীপ সিং, উদয় কুমার মন্ডল সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের উদ্যোক্তা ও ১ নম্বর ওয়ার্ড সভাপতি অজিত সিং জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আর্দশে দীক্ষিত হয়ে আমরা সারা বছর ধরে মেমারি শহরের নাগরিকদের পরিষেবা প্রদান করে করে যাবো।


এছাড়াও ১ নং ওয়ার্ডের প্রবীণ মহিলা নাগরিক ও শিক্ষকের বাড়িতে গিয়ে সংবর্ধনা দিলেন ১ নম্বর ওয়ার্ড সভাপতি অজিত সিং। রিতা সিং, পদ্মা ভট্টাচার্য, মিনতি ঘোষ উদয় মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়।

Related posts

MEMARI: করোনা সংক্রমণ বাড়ছে, অথচ বিজয়া সম্মিলনীতে নেই করোনা বিধি

E Zero Point

রক্তদান শিবির মেমারিতে

E Zero Point

পরিযায়ী শ্রমিকের পাশে পল্লিমঙ্গল সমিতি

E Zero Point

মতামত দিন