29/08/2026 : 3:59 PM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

সীমান্তবর্তী থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ২৩ জুলাই ২০২২:


শুক্রবার মেখলিগঞ্জ থানা পরিদর্শন করেন কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার। তার সাথে অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা, মেখলিগঞ্জের এসডিপিও অরিজিত পাল চৌধুরী প্রমুখ ছিলেন। পুলিশ সুপার এদিন থানা পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

পুলিশের বিভিন্ন আবাসনগুলির বেহাল অবস্থার বিষয়গুলি সম্পর্কেও তিনি অবগত রয়েছেন।এনিয়ে নবান্নেও রিপোর্ট পাঠানো হয়েছে।সেখান থেকে সংকেত এলে কাজ শুরু হবে বলেও তিনি জানিয়েছেন।

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মধ্যেই রয়েছে মেখলিগঞ্জ থানা। পুলিশ সক্রিয় থাকার কারণে এই এলাকা দিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম কমেছে বলে তিনি জানান।মেখলিগঞ্জ থানার পুলিশ ভাল কাজ করছেন বলেও জানান তিনি।

Related posts

নবীন বরণ অনুষ্ঠান মেমারির স্কুলে

E Zero Point

উঠোনে পাঠশালাঃ কলকাতা পুরভোটে সবার আগে বামফ্রন্টের ইস্তেহার

E Zero Point

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ কোতলপুরের তৃণমূল প্রার্থী সঙ্গীতা মালিকের

E Zero Point

মতামত দিন