06/09/2026 : 11:13 PM
আমার বাংলা

অর্পিতা মুখোপাধ্যায়ঃ টালিগঞ্জের পর বেলঘরিয়ার ফ্ল্যাটেও ইডি হাতে টাকার হদিশ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২৭ জুলাই ২০২২:


অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জেক ডায়মণ্ড সিটির ফ্ল্যাট থেকে ইডি উদ্ধার করেছিল প্রায় ২২ কোটি টাকা। আজ সকাল থেকেই ইডির নজরে অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট। বুধবার বেলঘরিয়ার রথতলায় অর্পিতার দুটি ফ্ল্যাটে হানা দেয় ইডি। ওই আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটো ফ্ল্যাট রয়েছে বলে জানা যায়।

এদিন ওই আবাসনের একটি ফ্ল্যাটের তালা ভেঙে ঢোকে ইডি। বিশ্বস্ত সূত্রের খবর সেখান থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে বলে । এছাড়াও উদ্ধার হয়েছে প্রচুর সোনার গহনা, গোল্ড বার সঙ্গে বেশ কিছু দলিল। ইতিমধ্যে এসেছে টাকা গোনার মেশিন।

 

Related posts

শহর সভাপতির অফিস না হলেও, তৃণমূলের ওয়ার্ড অফিসের উদ্বোধন চলছে মেমারিতে

ezeropoint +91 7797331771

মঙ্গলকোটের চানক অঞ্চলে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে

ezeropoint +91 7797331771

ই বাইক শো রুম উদ্বোধন মেমারিতে

ezeropoint +91 7797331771

মতামত দিন