07/09/2026 : 1:37 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে আজ থেকে উইন্টার কার্নিভাল

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৭ ডিসেম্বর ২০২২:


বাঙালির বারো মাসে তের পার্বণ। উৎসবমুখর বাঙালির জীবনে ক্রিসমাস জায়গা করে নিয়েছে বাঙালিরই এক পার্বণ রূপে। শীত যখন ধীরে ধীরে তার প্রভাব বিস্তার করছে ঠিক তখনই মেমারিতে শুরু হচ্ছে উইন্টার কার্নিভাল। আয়াক্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও স্কলার্স হাব-এর যৌথ পরিচালনায় মেমারি শ্রীদুর্গা রাইস মিলের কাছে বসেছে সেন্ট প্যাট্রিক্স গ্রান্ড উইন্টার কার্নিভাল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উইন্টার কার্নিভালে থাকছে বিনামূল্যে শিশুদের জন্য স্বাস্থ্য পরীক্ষা, অঙ্কন, কুইজ, মিউজিক্যাল চেয়ার, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, ফেন্সী ড্রেস প্রতিযোগিতা। এছাড়াও বিভিন্ন গেম, রাইড ও ডিজে সহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৭ ডিসেম্বর শনিবার ও ১৮ ডিসেম্বর রবিবার দুদিন ধরে সারাদিন ব্যপী উইন্টার কার্নিভাল চলবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।

 

Related posts

গরু বাঁধা কে কেন্দ্র করে গন্ডগোল অকথ্য ভাষায় গালিগালাজ, আক্রান্ত এক মহিলা

ezeropoint +91 7797331771

বর্ধমাবনে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সেবাকার্য

ezeropoint +91 7797331771

উনুনে রুটি সেঁকে মূল্যবৃদ্ধির প্রতিবাদ

ezeropoint +91 7797331771

মতামত দিন