07/09/2026 : 5:46 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

অজ্ঞাত পরিচয় নাবালিকারর দেহ উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ, মালদা,২৫ এপ্রিল ২০২৩:


মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয় নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় মালদার কালিয়াচক থানার আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার উজিরপুরে। জমির মধ্যে ওই মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ ও দেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে। যদিও ওই নাবালিকার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে মাঠে কাজ করতে যাওয়ার পথে স্থানীয়রা ১২ থেকে ১৫ বছর বয়সী নাবালিকার মৃতদেহটিকে পড়ে থাকতে দেখেন একটি চাষের জমিতে। তারপরে তারা আতঙ্কিত হয়ে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, ওই কিশোরীকে গণধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে।  সাতসকালেই নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 

Related posts

বিজ্ঞানমঞ্চের বিনামূল্যে সবজিবাজার কালনায়

শততম আবির্ভাব দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

ezeropoint +91 7797331771

জামালপুরে বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে অনলাইনে নজরুল জয়ন্তী পালন

ezeropoint +91 7797331771

মতামত দিন