17/04/2026 : 1:16 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

নতুন কর্মাধ্যক্ষেরা দায়িত্ব নিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৪ সেপ্টেম্বর ২০২৩:


অবশেষে মেমারি ১ পঞ্চায়েত সমিতির ৯ জন কর্মাধ্যক্ষেরা দায়িত্ব নিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতিতে। বৃহস্পতিবার মেমারি ১ ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারিক ড. আলি মহম্মদ ওয়ালিউল্লাহের উপস্থিতিতে মেমারি ১ পঞ্চায়েত সমিতির ৯ জন কর্মাধ্যক্ষ নির্বাচিত করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের নব নির্বাচিত তিন সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, বিমল সরেন ও অর্পিতা মুর্মু এবং মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা ও সহ সভাপতি বসন্ত রুইদাস সহ অন্যান্য আধিকারিকরা।

মেমারি ১ পঞ্চায়েত সমিতির যে্ ৯ জন কর্মাধ্যক্ষ নির্বাচিত হলেন তারা হলেন- পার্থ ঘোষ (পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ ), আব্দুল হাকিম (জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ ), মৃন্ময় ঘোষ (শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ), তসনিমা খাতুন (নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ), সুজয় চন্দ্র শিকদার (মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ), গীতা দাস (খাদ্য সরবরাহ কর্মাধ্যক্ষ ), মহঃ মহসিন (বন ও ভূমি কর্মাধ্যক্ষ ), সমীরণ চন্দ্র মজুমদার (কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ ), মহঃ শাহাজাহন (ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ)। এছাডা়ও পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা পদাধিকার বলে অর্থ বিভাগের কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

 

Related posts

একাধিক গাছ কেটে ফেলল হাওড়ার পাঁচলার এক স্কুল কর্তৃপক্ষ, অভিযোগ

E Zero Point

ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

E Zero Point

গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় ৫০২ জন করোনা আক্রান্ত

E Zero Point

মতামত দিন