07/09/2026 : 1:55 PM
আমার বাংলা

স্কুল চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর

জিরো পয়েন্ট নিউজ – নদীয়া, ৬ অক্টোবর ২০২৩:


নদীয়ার ভীমপুর থানার অন্তর্গত কুলগাছি এলাকার রামকৃষ্ণ বিদ্যামন্দিরের ক্লাস নাইনের বছর ১৫ রের ছাত্রী স্কুলে গিয়ে ক্লাস চলাকালীনই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবার সূত্রে জানা যায়, সকাল বেলা স্কুলে যাওয়ার আগে বাড়িতে মায়ের সাথে ঝামেলা হয় ওই স্কুল ছাত্রীর, সেই সময় মা প্রচন্ড বকাবকি করে।

এরপরে স্কুলের ব্যাগে করে বিষ নিয়ে যায়, এরপর স্কুল চলাকালীনই সেটি খেয়ে নেয় সে। স্কুলের ভেতরেই অসুস্থ বোধ করায় তড়িঘড়ি স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা নিয়ে আসে নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। যদিও এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই স্কুল ছাত্রী। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।

 

Related posts

তেলকল শ্রমিকের ছেলে মাধ্যমিকে বিদ্যালয়ের মধ্যে প্রথম হয়ে দেবীপুরের মুখ উজ্জ্বল করলো

পিচ রাস্তায় মাঠের কাদামাটিঃ সচেতনতা মূলক বার্তা

ezeropoint +91 7797331771

বিপ্লবী ক্ষুদিরাম বোসের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ চুঁচুড়া বিজেপির

ezeropoint +91 7797331771

মতামত দিন