07/09/2026 : 8:21 AM
আমার বাংলা

ক্রেডিট কার্ডে লোন দিচ্ছে না ব্যাঙ্ক, পরিদর্শনে বিডিও

জিরো পয়েন্ট নিউজ-আমিরুল ইসলাম, ভাতার, ৬ অক্টোবর ২০২৩:


ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের বেনিফিসারিদের নিয়ে আজ বিভিন্ন ব্যাংকে ঘুরলেন মঙ্গলকোট সমষ্টি উন্নয়ন আধিকারিক।দুয়ারে সরকার ক্যাম্পে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত ব্যক্তি এই লোনের জন্য আবেদন করেছেন তারা বারবার ব্যাংকে যাচ্ছেন কিন্তু ব্যাংকের পক্ষ থেকে তেমন সাড়া মিলছে না। এ বিষয়ে তারা বিডিওকে জানিয়েছিলেন।

আজ মঙ্গলকোটের নতুনহাটে বিভিন্ন ব্যাংকে বেনিফিসারিদের নিয়ে ব্যাংক ম্যানেজারদের সঙ্গে দেখা করলেন বিডিও।মঙ্গলকোট সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশ চন্দ্র বারুই জানান যে, যারা লোনের আবেদন করেছিল তারা আমাকে লিখিতভাবে জানিয়েছিলেন যে তারা বারবার ব্যাংক যাচ্ছেন কিন্তু সেভাবে কোন উত্তর তারা পাচ্ছেন না ।তাই আজ বিভিন্ন ব্যাংকে ভিজিট করলাম । ব্যাঙ্ক ম্যানেজার আশ্বস্ত করেছেন যে খুব তাড়াতাড়ি উনারা লোন পেয়ে যাবেন।

 

Related posts

ভাঁওতা নয় উন্নয়ন ও জনসংযোগ হলো আসন্ন ভোটে আমাদের হাতিয়ারঃ তৃণমূল মুখপাত্র প্রসেনজিত দাস

ezeropoint +91 7797331771

সাপের ছোবলে মৃত্যু এক ব্যক্তি

ezeropoint +91 7797331771

চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভ পাহারহাটিতে

ezeropoint +91 7797331771

মতামত দিন