06/09/2026 : 10:47 PM
আমার বাংলা

জোর করে কিশোরীকে যৌন হেনস্থা করতে গিয়ে ধৃত বৃদ্ধ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ব্যারাকপুর, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ :


জোর করে এক কিশোরীকে যৌন হেনস্থা করার ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়াল ব্যারাকপুর ব্লক ২ এর শংকরপুরে। ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ কে গ্রেপ্তার করেছে বাসুদেব পুর থানার পুলিশ। অনেকদিন ধরেই পাড়ার এক কিশোরীকে ঘরে এনে যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠছিল এক বৃদ্ধের বিরুদ্ধে। পাড়ার যুবকরা বেশ কিছুদিন ধরেই বৃদ্ধকে হাতেনাতে ধরার প্ল্যান করছিল।

মঙ্গলবার সকালে বৃদ্ধের ছেলে ও বউমা বাড়ি থেকে বেড়াতে যায়। তখনই পাড়ার যুবকদের সন্দেহ জাগে এদিন বৃদ্ধ কুকর্ম করতে পারে। বুধবার রাতে পাড়ার মৃদু মানসিক ভারসাম্য কিশোরীকে নিয়ে নিজের ঘরে ঢোকে ৭০ বছরের বৃদ্ধ মহম্মদ শরীফ। কয়েক মিনিট বাদেই পাড়ার ছেলেরা এসে সেই ঘরে তালা ঝুলিয়ে দেয়। উত্তেজনার খবর পেয়ে বাসুদেবপুর থানার পুলিশ এসে বৃদ্ধকে পাকড়াও করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে শঙ্করপুরে আসেন সিপিএম নেত্রী গার্গী চ্যাটার্জি। ঘটনায় অভিযুক্তকে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে তিনি সরব হলেন। ওপর দিকে ব্যারাকপুর -১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বলরাম সাতরা বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাটি বাসুদেবপুর থানায় জানাই। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে । তার দাবি, অন্যায় যে করবে রেয়াত করা যাবে না।

Related posts

বর্ধমানে বিজেপির ভার্চুয়াল সংযোগ যাত্রার আয়োজন

তোলা আদায়ের অভিযোগে মেমারিতে গ্রেপ্তার দুই সিভিক ভলেন্টিয়ার

ezeropoint +91 7797331771

যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির বর্ধমানে

ezeropoint +91 7797331771

মতামত দিন