22/07/2026 : 5:28 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পূর্বস্থলী ১ নম্বর ব্লকে তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১০ মার্চ ২০২৪ :


ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেসের ৪২ টি আসনের মধ্যে ৪২ টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূল নেতৃত্ব। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বর্তমান তৃণমূল সাংসদ সুনীল মন্ডলের জায়গায় নতুন মুখ নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের নাম ঘোষণা হতেই পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের দোল গোবিন্দপুর এলাকায় রবিবার ডক্টর শর্মিলা সরকারের নামে দেয়াল লিখন শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

এপ্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি এদিন তিনি জানান এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে আগে দেয়াল লিখন শুরু হয়েছিল, নাম ঘোষণা হতেই তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রার্থীর নাম দেয়ালে লেখা শুরু করল শ্রীরামপুর পঞ্চায়েতে এলাকা দিয়ে।

 

 

আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের বাসিন্দা ডাঃ শর্মিলা সরকার। বর্তমানে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের এসোসিয়েট প্রফেসর পদে কর্মরত রয়েছেন শর্মিলা সরকার।  এবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে নতুন প্রার্থী ঘোষণা করে কার্যত চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস বলেই রাজনৈতিক মহল মনে করছেন।

Related posts

উনি লাভ বোঝেন না, শুধু জেহাদই বোঝেনঃ ব্রাত্য বসু

E Zero Point

মেমারিতে দিনমজুরের পাশে ব্যঙ্ক বীমা যৌথ প্রচার মঞ্চ

E Zero Point

কাটোয়ার অভীক দাসের স্বপ্ন ডাক্তার হওয়া

E Zero Point

মতামত দিন