08/09/2026 : 5:55 PM
আমার বাংলা

তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন সমুদ্রগড় শাখার বার্ষিক সম্মেলন

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৭ মার্চ ২০২৪ :


সারা বাংলা তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন সমুদ্রগড় শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো এদিন রবিবার।পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ শ্রীরামপুর বাজার এলাকায় ১৮ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলন উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রি স্বপন দেবনাথ, জেলার আইএনটিটিইউসির সভাপতি সন্দীপ বসু, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, ব্লকের আইএনটিটিইউসির সভাপতি পরিমল দেবনাথ সহ আরো অনেকে

মন্ত্রি স্বপন বাবু তিনি এদিন বলেন রেলওয়ে হকার্সদের শুধু নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে, স্কুলে পড়াশোনার জন্য বিভিন্ন রকম কলারশিপ, মিড ডে মিলে সকলের জন্য খাবার সমস্ত কিছুই দিচ্ছেন তিনি। রেলের হকার্দের আজ আর ছেলে মেয়ের পড়াশোনার জন্য চিন্তা করতে হয় না। পাশাপাশি শ্রমিকদের জন্য এ সরকারের কড়া বিভিন্ন উন্নয়ন গুলি তুলে ধরেন এদিন তিনি।

Related posts

আইএসএল এর পক্ষ থেকে আর্মি ফ্ল্যাগ ডে পালন

ভারতে ছাত্র যুব ফেডারেশনের বিক্ষোভ কর্মসূচী বর্ধমানে

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, শোকের ছায়া পরিবারের

ezeropoint +91 7797331771

মতামত দিন