06/06/2026 : 12:34 PM
আমার দেশ

সাতগেছিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে মালডাঙ্গা-মেমারি বাস, আহত প্রায় ২৫

জিরো পয়েন্ট নিউজ – অনন্যা সাঁতরা পাল ও মৃত্যুঞ্জয় যশ, সাতগেছিয়া, ১৯ জুন ২০২৪ :


পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত ঝিকরা ও সাতগেছিয়া মধ্যবর্তী মালডাঙ্গা-মেমারি রোডে সাতগেছিয়া ক্যানেলপুর সন্নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটো গাড়িকে ধাক্কা মারে, পরে পার্শ্ববর্তী একটি মন্দিরে ধাক্কা মেরে বাসটি আটকে যায়।


জানা যায় বাসটি মালডাঙ্গার দিক থেকে মেমারি দিকে যাচ্ছিল এবং অপরদিকে টোটো গাড়িটি সাতগেছিয়া দিক থেকে যাচ্ছিল বলে জানা যায় কিন্তু টোটো গাড়িটি দাঁড়ানো অবস্থায় বাসটি প্রথমে টোটো গাড়িটিকে ধাক্কা মারে পরবর্তী পর্যায়ে একটি মন্দিরে ও গাছের মধ্যে গিয়ে ধাক্কা মারে ।

দুর্ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ। এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। বাসযাত্রী ও টোটো চালক সহ আনুমানিক ২৫ জনকে প্রথমে পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে প্রায় ১৫ জন অসুস্থ ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেন। তাদের মধ্যে ৫ জন গুরুতর অসুস্থ।

মন্তেশ্বর-মেমারি বাস ট্রেকার ইউনিয়নের সেক্রেটারী অরবিন্দ গণ জানান মালডাঙ্গা-মেমারি বাসের ড্রাইভার ধীরু সিট তার বাড়ি নাসিক গ্রামে ও টোটো চালক সঞ্জীব মুর্মু বাড়ি ঝিকরা। তারাও গুরুতর আঘাত পেয়েছেন। ইউনিয়নের কর্মীরা ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছায় সহযোগিতার জন্য।

মেমারি দু’নম্বর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য এবং সাতগেছিয়া, পুলিশ ফাঁড়ির আধিকারিক অনুপ দে পাহারহাটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সজাগ দৃষ্টি ছিল এবং ঘটনাস্থলে এসে উপস্থিত ছিলেন।

Related posts

দেশের আইন কখনই মানবাধিকার লঙ্ঘনের অজুহাত হতে পারে না

E Zero Point

বন্দেভারত এক্সপ্রেসট্রেনর ‘ট্রায়াল রান’

E Zero Point

মেমারিতে শুরু হলো আগমনী ২০২৪ – প্রাক পূজা প্রদর্শনী

E Zero Point

মতামত দিন