29/08/2026 : 8:30 PM
অন্যান্য

পারিবারিক অশান্তির জেরে ট্রেনের সামনে ঝাঁপ, আত্মঘাতী যুবক মেমারিতে

 

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৯ জুন ২০২৪ :


বুধবার ভোরে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত পালসিটের এক যুবক আত্মঘাতী হয়। জানা যায় পারিবারিক অশান্তির জেরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় ওই যুবক । মৃত ব্যক্তির নাম রাজু রায়(৩৬)। পেশায় দিনমজুর ও ব্যাক্তির বাড়ি পালসিট স্বস্তিপল্লী এলাকায়। ৩ ছেলে মেয়ে ও স্ত্রী রয়েছেন বাড়িতে।

স্থানীয় সুত্রে খবর, মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরতো মৃত ঐ ব্যাক্তি। সেই সময় প্রায়ই স্ত্রীর সাথে ঝামেলা হতো। মঙ্গলবার রাতে পারিবারিক অশান্তি চরমে ওঠে। এর পর ভোর রাতে বাড়ি থেকে বেরিয়ে হাওড়া-বর্ধমান কর্ড শাখার শক্তিগড় ও পাল্লারোড স্টেশনের মাঝে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। বাড়ি থেকে বের হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজ করতে থাকে। এর পর ভোরের আলো ফুটতেই বাড়ির সামনে থাকা রেললাইনের ওপর তার দ্বিখন্ডিত দেহ পড়ে রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দনপুর আরপিএফ এবং কামারকুণ্ড জি.আর.পির আধিকারিকরা। এরপর কামারকুণ্ডু জি.আর.পির আধিকারিকরা রেললাইন থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

Related posts

পশ্চিমবঙ্গে লকডাউনের সময় প্রয়োজনীয় পরিষেবার কর্মীদের জন্য ই-পাস

E Zero Point

উপ পৌরপ্রধানের উদ্দ্যোগে মেমারি হাসপাতালে স্যানিটাইজার স্প্রে

E Zero Point

করোনায় শরীর ঠিক রাখার জন্য অন্নদান সামগ্রীতে দেওয়া হল সোয়াবিন, দেশী ডিম

E Zero Point

মতামত দিন