07/09/2026 : 3:15 PM
আমার বাংলা

মেমারিতে ২৮ টাকা কেজি আলু বিক্রি!!!

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২০ জুলাই ২০২৪ :


এবার প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে আলু বিক্রয় কেন্দ্র। পূর্ব বর্ধমান জেলার মেমারির জোড়াসাঁকোর এই ন্যায্য মূল্যে আলু বিক্রয় কেন্দ্র হল প্রশাসনের উদ্যোগে।  বর্ধমান এগ্রিকালচার প্রো এন্ড মার্কেটিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনায় সমবায় দপ্তর পূর্ব বর্ধমান এক নম্বর রেঞ্জ এর উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় ন্যায্য মূল্যে আলু বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে মেমারিক জোড়াসাঁকো থার্ড ইউনিট হিমঘরে।

মেমারি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বলেন যে ভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সবজি ও আলুর দাম তার হাত থেকে আমজনতাকে উদ্ধার করতেই এই উদ্যোগ। বাজারদরের থেকে অনেকটা কমেই এখানে আলু পাওয়া যাচ্ছে। প্রায় ২৮ টাকা কেজি  বিক্রি হচ্ছে আলু। তবে মাথাপিছু পাঁচ কেজি করে আলু কিনতে পারবেন এলাকার মানুষজন।

 

এদিন ন্যায্য মূল্যে আলু বিক্রয়ের সূচনা করেন মেমারি বিধানসভার বিধায়ক তথা সোসাইটির চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ এগ্রিকালচারাল প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সোসাইটি লিমিটেডের অ্যাডমিনিস্ট্রেটর তপন গন, সোসাইটির সভাপতি শেখ নাসির উদ্দিন সাহেব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related posts

ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ারের তৎপড়তায় ধরা পড়লো মোবাইল ছিনতাইকারী

ezeropoint +91 7797331771

৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সিপিআইএম-এর সংবিধান বাঁচও ও দেশ বাঁচাও কর্মসূচী মেমারিতে

ezeropoint +91 7797331771

মঙ্গলকোট থানার মানবিক উদ্যোগে সুস্থ হলেন এক ভবঘুরে

ezeropoint +91 7797331771

মতামত দিন